আপনার গাড়িতে ডেঙ্গু বহনকারী এডিস মশার আবাসস্থল গড়ে উঠছে নাতো!

ডেঙ্গু- এই শব্দটা শুনলেই এখন আতঙ্ক কাজ করে। বর্তমানে ডেঙ্গুর প্রকোপ এতটাই বেড়েছে যে, বিশেষজ্ঞরা বলছেন ডেঙ্গু পূর্বের সকল রেকর্ড ছাড়িয়ে গেছে। ডেঙ্গুর আক্রমনে এই বছর সারা দেশে মারা গিয়েছে অর্ধশতকের বেশি মানুষ। আর ডেঙ্গু আক্রান্ত হয়েছেন প্রায় একুশ হাজার। এই দুটি সংখ্যাই বলে দেয় ডেঙ্গু কত ভয়াবহ রূপ নিয়েছে এই বছরে।

ডেঙ্গুর জীবাণু বহনকারী এডিশ মশার মাধ্যমেই ডেঙ্গু রোগ ছড়ায়। মশারা যেহেতু পানিতে ডিম পাড়ে তাই বর্ষাকালে এই রোগের প্রকোপ অন্যান্য সময়ের চাইতে বেশি থাকে। ডেঙ্গু মশা দমন করতে পারলেই ডেঙ্গু রোগ থেকে দূরে থাকা সম্ভব। আরেকটা ব্যাপার খেয়াল করতে হবে- এডিস মশা ময়লা পানিতে ডিম পাড়ে না। পরিষ্কার পানিই এডিস মশার জন্য ডিম পাড়ার আদর্শ স্থান। তাই যেসব জায়গায় পরিষ্কার পানি জমে থাকতে পারে সেসব জায়গার পানি জমতে দেয়া যাবে না।

Aedes aegypti min

যারা ব্যাক্তিগত গাড়ি ব্যবহার করে থাকেন, তাদের ডেঙ্গুতে আক্রন্ত হবার ঝুকি আছে যদি গাড়িতে জমে থাকা পানি পরিষ্কার না করা হয়। গাড়ি চলতে যেমন পরিষ্কার পানি প্রয়োজন হয় তেমনি গাড়ির বিভিন্ন জায়গায় পানি জমে থাকতে পারে। আপনি যদি এসব জায়গা খেয়াল না করে থাকেন তাহলে আপনার গাড়িতেও ডিম পাড়তে পারে ডেঙ্গুর জীবাণুবাহী এডিস মশা। আপনি হয়ত এই গরমে গাড়ির এসিতে চিত্ত জুড়িয়ে ভ্রমণ করতে করতে ভববেন গা ড়িতে এডিস মশা আসবে না, কিন্তু এই ধারণা সঠিক না। গাড়িতেও এডিস মশা জন্মাতে পারে। যার কামড়ে দেখা দিতে পারে ডেঙ্গু। তাই যদি আপনার একটা গাড়ি থাকে তাহলে বিশেষ কিছু জায়গায় খেয়াল রাখবেন।

গাড়ির সিটের নিচে জমে থাকা পানি

আরামদায়ক যেই সিটে বসে আপনি ভ্রমণ করেন, সেই সিটের নিচেই জন্মাতে পারে ডেঙ্গু রোগের জীবাণুবাহী এডিস মশা। গাড়ি পরিষ্কার করা জন্য আপনি হয়ত প্রায়ই গাড়ি ওয়াশ করে থাকেন। গাড়ি ওয়াশ করার সময় যে পানি ব্যবহার করা হয়ে থাকে, সেই পরিষ্কার পানি অনেক সময় সিটের নিচে জমে থাকতে পারে। এই পানিতে জন্মাতে পারে এডিস মশা। তাই গাড়ির সিটের নিচের দিকটা এই ডেঙ্গুর সিজনে প্রায় প্রতিদিন খেয়াল করে দেখবেন কোন পানি জমে আছে কিনা। পানি জমতে না দিয়ে এই জায়গাটি সবসময় শুষ্ক রাখুন।

গাড়ির এসি থেকে লিক হওয়া পানি

এয়ার কন্ডিশন সিস্টেম থেকে  যে পরিষ্কার পানি বের হয় সেট তো সকলেই জানেন। মূলত বাতাসের জলীয় বাষ্পকে ঠান্ডা করে বিধায় গাড়ির এসি থেকে পানি তৈরী হয়। আর আমাদের দেশে যেহেতু বাতাসের আদ্রতা অনেক বেশি তাই এই পানি উৎপন্ন হওয়ার হারও বেশি। অনেক সময় গাড়ির এসি থেকে এই পানি লিক হতে পারে। আর এই পানিতেই জন্মাতে পারে এডিস মশা। এখানে এডিসের বংশবিস্তারে ছড়াতে পারে ডেঙ্গু রোগ। তাই গাড়ির এসি থেকে পানি লিক হচ্ছে কিনা, আর সেই পানি কোথাও জমে আছে কিনা প্রতিদিন খেয়াল রাখলে গাড়িতে এডিস মশা বংশ বিস্তার করতে পারবে না।

How to Determine Whats Leaking Based on Fluid Color

গাড়ির টায়ার

গাড়ির চাকাতে যে টায়ার লাগানো থাকে সেই টায়ারে সাধারণত পানি জমে থাকতে দেখা যায় না। কিন্তু যেহেতু এখন বর্ষাকাল তাই পানির মধ্যে দিয়ে গাড়ি চালানোর সময় টায়ারের আশেপাশে পানি জমতে পারে। এছাড়া অনেকেই গাড়িতে সেফটি হিসেবে অতিরিক্ত টায়ার রাখেন। যাতে রাস্তাঘাটে টায়ার পাংচার হয়ে গেলে সেই টায়ার দিয়ে কাজ চালাতে পারেন। গাড়ির ব্যাক পার্টে রাখা এই টায়ারেও যদি পানি জমে সেখানে এডিস মশা ডিম পাড়তে পারে। যার মাধ্যমে ডেঙ্গু রোগ ছড়ানোর সম্ভাবনা থাকে। ফলে গাড়ির অতিরিক্ত টায়ার এবং পরিত্যাক্ত টায়ার সবসময় পরিস্কার রাখতে হবে।

গাড়ির গ্যারেজ

গাড়ি রাখার গ্যারেজেও পানি জমে থাকতে পারে। অনেকেই আছেন নিজের গ্যারেজেই গাড়ি ওয়াশ করে থাকেন। সেক্ষেত্রে গাড়ি ওয়াশের পরে অবশ্যই খেয়াল রাখবেন আপনার গাড়ি ধোয়ার পানি গ্যারেজের কোথাও যেন জমে থাকতে না পারে। নতুবা এই জমে থাকা পানিতেই ডিম পাড়তে পারে এডিস মশা। তাই অন্তত এই ডেঙ্গুর সিজনে প্রতিদিন আপনার গ্যারেজের আনাচে কানাচে পরিষ্কার করুন এবং পানি জমা থেকে রোধ করুন। তাহলে আর এডিস মশা ডিম পাড়তে পারবে না। আর ডেঙ্গুও আক্রমন করতে পারবে না।

man worker washing luxury car on a car wash PE2NHXS

রেডিয়েটরের পানি

গাড়ির ইঞ্জিন কুলিং সিস্টেমের একটি অংশ হচ্ছে গাড়ির রেডিয়েটর। এই রেডিয়েটরে পানির ট্যাংক থাকে। অনেক সময় দেখা যায় রেডিয়েটর পুরোনো হয়ে গেলে রেডিয়েটর থেকে পানি লিক করে বের হয়ে পড়ে বা পড়ার সম্ভাবনা থাকে। এই পানিতেও ডিম পাড়তে পারে এডিস মশা। তাই আপনার গাড়ির রেডিয়েটর ঠিকমতো পরীক্ষা করুন। পানি পড়ে জমে থাকলে বা রেডিয়েটরে লিক থাকলে পানি পড়া বন্ধ করতে দ্রুত পদক্ষেপ নিন।

এছাড়াও গাড়ির ওয়াশার, উইনশডিল্ড গ্লাসের ওয়াইপারে পানি ব্যবহার করা হয়ে থাকে। গাড়ি এসব  খুঁটিনাটি যন্ত্রপাতি- যেখানে পানি ব্যবহার করা হয় এবং পানি জমে থাকার সম্ভাবনা রয়েছে সেসব জায়গায় অবশ্যই খেয়াল রাখবেন যেন খোলা পানি জমে না থাকে।

istockphoto 613779032

কথায় বলে Prevention is better than cure. ডেঙ্গুর বেলায়ও এই কথাটি খাটে। ডেঙ্গু যাতে না হয় তাই, এডিস মশার আবাসস্থল ও ডিম পাড়ার জন্য জমে থাকা পানি ও জলাধার ধ্বংস করলেই এডিস মশা বংশ বিস্তার করতে পারবে না।

মশার উপর হয়ত নজরদারি করা সম্ভব না। তাই মশার আবাস্থল ধ্বংস করলে ডেঙ্গু থেকে বাঁচা যাবে। তবে গাড়ির উপর ১০০ ভাগ নজরদারি এখন হাতের মুঠোয়। প্রহরী ভেইকেল ট্র্যাকিং সার্ভিস দিচ্ছে এই সুযোগ! গাড়ির উপর নজরদারি করতে পারলে অনেক দুর্ঘটনা এবং গাড়ি চুরি থেকে প্রতিকার পাওয়া সম্ভব!

    গাড়ির সুরক্ষায় প্রহরী সম্পর্কে জানতে



    আপনার ভোট শেয়ার করুন!


    এই লেখা নিয়ে আপনার অনুভূতি কী?
    • Fascinated
    • Happy
    • Sad
    • Angry
    • Bored
    • Afraid

    মন্তব্যসমূহ

    Scroll to Top